Wednesday, June 12, 2013

আজ আমি আপনাদের কাছে কিছু স্মৃতি তুলে ধরব। আমার জীবনের কিছু সুখের স্মৃতির মধ্যে এই স্মৃতিটুকু সারা জীবন মনে থাকবে। স্মৃতিটা বেশি দিন আগের নয়। এইযে কিছুদিন আগের। 2013 সালের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ। আপনারা হয়তো জানেন আমাদের “স্বপ্নের সন্ধানে শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ” এর একজন সম্মানিত সদস্য মোঃ জালাল ভাই একজন কবি। জালাল ভাই এর একটি কবিতার বই এই বছর বই মেলাতে প্রকাশ হয়েছে। তার বইয়ের নাম হচ্ছে “হৃদয়ের গহিন কথন”। তিনি তার এই বইটি আমাদের সংগঠনের নামে উৎসর্গ করেছেন। উঃসর্গ করার জন্য তাকে আবশ্যই আমরা ধন্যবাদ জানাই। আমাদের সংগঠনের একটি সাপ্তাহিক আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আমরা সংগঠনের পক্ষ থেকে বইয়ের মোড়ক উনমোচনের দিন বই মেলায় যাব। তাই যারা  বই মেলার এই প্রোগ্রামে যেতে আগ্রহি তাদের কাছ থেকে কিছু চাঁদা সংগ্রহ করলাম। তারপর আমরা যাওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেল্লাম। আমরা ঠিক করলাম ১৫ তারিখ রোজ শুক্রবার জুমআ নামজের পর সবাই সংগঠনের আফিসের সামনে থেকে বাসে উঠব। এবং তারপর আমরা সবাই মিলে বইমেলাতে গেলাম। এবং এই ভ্রমনে অনেক মজা হয়েছে। বাসের মধ্যে আনেক আনন্দ হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগার মুহুত্যটি ছিলো যখন আসার সময় বাসে সবাই একসাথে জাতীয় সংগীত গাইলাম। সবার মিলিত সুর কি যে ভালো লেগেছে বলে বুঝাতে পারবনা। নিচে বই মেলার কিছু স্মৃতি হিসেবে কিছু ছবি আপনাদের সাথে সেয়ার করলাম।
সবাই একসাথে একটি ছবি। একজন কিন্তু এখানে নেই। সে ছবি তুলতেছে।
কলি প্রকাশনী। যে প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছে।

প্রকাশনীর স্টলের সামনে আমরা সবাই।
আমাদের জালাল ভাই(কবি) তার বইয়ে সাক্ষর করতেছেন।
আমাদের জালাল ভাই(কবি) তার বইয়ে সাক্ষর করতেছেন।

জালাল ভাইয়ের সাথে আমরা সবাই।

জালাল ভাইয়ের সাথে সভাপতি ইলিয়াছ মিয়, সাধারণ সম্পাদক শবিফুল ইসলাম এবং ডানে সম্মানিত সদস্য মোহাম্মদ আলী।




এবং জালাল ভাইয়ের সাথে আমরা কয়েক জন।


 
আমাদের অনেক সদস্যই বই কনিতেছিল। তার একটি অংশ।

সবাইকে আনন্দ দেয়ার জন্য একজন বাশি নিয়ে ঘুরতে ছিলো।

 আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

যার কথা না বললে আমার অনেক খারপই লাগবে। কারণ এই বই মেলার ভ্রমণটি অনেক সুন্দর, সার্থক, আনন্দময় ও সুষ্ঠভাবে করার জন্য অনেক পরিশ্রম করেছে। তার নাম আমাদের দপ্তর সম্পাদক মোঃ আল-মাহমুদ।
 
সবাই একসাথে আরো কয়েকটি ছবি।

ভূট্টা খাওয়ার কিছু মূহুর্ত্য।

বাসের মধ্যে একটি ছবি।

আজ এই পর্যন্তই। আবার অন্য কোন দিন আপনাদের সাথে আরো কিছু স্মৃতি নিয়ে হাজির হব। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন আশা করি।যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
জ্ঞাণী যারা                                                 গুণী তারা
স্বপ্নের সন্ধানে শিক্ষা ও সমাজকল্যাণ সংগ
আমাদের সংগঠনের ফেইজবুক পেইজ : স্বপ্নের সন্ধানে শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ
ডুমনী ইউনিয়নের ফেইজবুক পেইজ: ডুমনী ইউনিয়ন 

1 comment:

  1. এটা ছিল আমার জীবনের অন্যতম আনন্দময় মুহূর্ত। আমি ঐদিন যারা আমাদের সাথে গিয়েছিল তাদের সাইকে স্বরণ করছি। তবে ইলিয়াস ভাইকে বিশেষভাবে স্বরণ করছি কারন তার কারনে এরকম একটি ভ্রমন সফল ও আনন্দদায়ক হয়ে ওঠেছিল।

    আল-মাহমুদ

    ReplyDelete