ভালো আছেন সবাই??? আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। আমাদের সংগঠনের নাম “স্বপ্নের সন্ধানে শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ”। আমাদের সংগঠনের নাম থেকেই হয়তো বুঝতে পারছেন আমাদের এই সংগঠন শিক্ষার পাশাপাশি সদস্য ও এলাকার যুবকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলতে সাহায্য করে, নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগীতা করে এবং এর পাশাপাশি আই কেম্প, রক্তের গ্রুপ নির্ণয় কেম্প, ডায়বেটিছ নির্ণয় কেম্প সহ অন্যান স্বাস্থ্য সেবা ও সচেতনাতামূলক বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। আপনাদের সাথে আজ আমি আমাদের আই কেম্প সম্পর্কে কিছু বলতে চাই। আপনারা হয়তো জানেন আমাদের সহযোগীতায় পাতিরাতে এই পর্যন্ত ৫(পাঁচ) বার আই কেম্প হয়েছে। প্রতিবার আই কেম্পের মাধ্যমে প্রায় ১৫০ থেকে ২০০ জন চোখের রোগী এই সেবা গ্রহন করেছেন। আপনারা আরো জেনে খুশি হবেন যে এই আই কেম্পিং এর মাধ্যমে প্রায় ৯০০ থেকে ১,০০০ জন রোগী এখান থেকে চোখের চিকিৎসা পয়েছেন এবং এই পর্যন্ত প্রায় ৮৫ থেকে ৯৫ জন ছানি রোগী ফ্রি চোখের ছানি আপারেশন করিয়েছেন। আপনাদের সাথে শেয়ার করার জন্য সর্বশেষ আই কেম্প এর কিছু ছবি নিচে দিলাম।
আমাদের সংগঠনের অফিসে ইসলামিয়া আই হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার রোগীদের দেখতেছেন।
ইসলামিয়া আই হাসপাতালেন অভিজ্ঞ ছানি চিকিৎসক রোগীদের ছানি আছে কিনা পরীক্ষা করতেছেন।
আই কেম্প পরিচালক মোঃ সাইদুর রহমান সবাইকে দিকনির্দেশনা দিতেছেন।
আমাদের সংগঠনের সম্মানিত সদস্য মোঃ খাইরুল ইসলাম ও বর্তমান যুগ্ম-সম্পাদক মোঃ রুবেল মিয়া রোগীদের সাথে কথা বলে তাদের সিরিয়াল দিচ্ছেন। এবং দূরের ও বয়স্কদেরকে প্রথমে সিরিয়াল দেয়া হয়েছিল।
এখানে ঐ আই কেম্পিং এর দিন আমাদের সদস্যবৃন্দ ও কেম্প পরিচালনা টিম এক সাথে একটি ছবি। আই কেম্পিং শেষে সবাই একসাথে মিলিত একটি স্মৃতি। ও বলতেই তো ভুলে গিয়েছিলাম আরো একজন সদস্য ছিলো আমাদের সাথে, যে আমাদের ছবি তোলেছে। আমার কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
জ্ঞাণী যারা গুণী তারা
স্বপ্নের সন্ধানে শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ
RSS Feed
Twitter
11:14 AM
স্বপ্নের সন্ধানে শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ




Posted in
It is a real blog post. Thanks Elias vai.
ReplyDeleteধন্যবাদ
Delete