বর্তমার সময়ে আমাদের পাতিরা এলাকায় মাদকের ভয়াবহ প্রভাব রয়েছে। যা দিন দিন বেড়েই চলেছে। পাতিরা গ্রামকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করতে সপ্নের সন্ধানে শিক্ষা ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে 24 জুন, 2013 রোজ সোমবার এক গুরুত্বপুর্ণ আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে মাদক বিরোধী অভিযানের কার্য্যক্রম পরিচালিত হবে।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:
1. নিয়মিত মাদক বিরোধী র্যালী করা এবং মাইকিং করা
2. পাড়ায় পাড়ায় সভা করে জনসচেতনতা ও জনমত গঠন করা
3. নিয়মিত চিকা মারা বা দেয়াল লিখন
4. এ আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষে এক পর্যায়ে বড় করে একটি আনুষ্ঠানিক সভার আয়োজন করা
5. এ আন্দোলন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা।
এ আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনা ও সফল করার লক্ষে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন:
1. ইকবাল খাঁন (আহ্বায়ক)
2. খোরশেদ আলম (যুগ্ন আহ্বায়ক)
(আরও সদস্য যুক্ত করা হবে)